Ad-1

Case (কারক)

0 Admin

Case (কারক)

সংজ্ঞা: Sentence-এ Noun বা Pronoun-এর সঙ্গে ওই Sentence-এর অন্য কোনো শব্দের (word) যে সম্পর্ক, তাকে Case বা কারক বলে।
(The case of a Noun or Pronoun is its relation to some other word in a sentence.)

উদাহরণ: He reads a book.
এখানে 'He' এই Pronoun-টির সঙ্গে 'reads' verb-এর এবং এই verb-এর সঙ্গে 'book' Noun-টির বিশেষ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককেই Case বলে।

সম্বন্ধভেদে ইংরেজিতে Case প্রধানত চার প্রকার:

Case-এর নাম বাংলা অর্থ সংক্ষিপ্ত বিবরণ
1. Nominative Case কর্তৃকারক Verb-এর Subject বা কর্তা হিসেবে ব্যবহৃত Noun/Pronoun।
2. Objective Case কর্মকারক Verb-এর Object বা কর্ম হিসেবে ব্যবহৃত Noun/Pronoun।
3. Possessive Case সম্বন্ধ পদ অধিকার, মালিকানা বা সম্বন্ধ বোঝাতে ব্যবহৃত রূপ।
4. Vocative Case সম্বোধন পদ কাউকে সম্বোধন বা আহ্বান করতে ব্যবহৃত পদ।

১. The Nominative Case (কর্তৃকারক)

কোনো বাক্যের Subject বা কর্তার Case-কে Nominative Case বলে। যখন কোনো Noun বা Pronoun কোনো Verb-এর Subject হিসেবে কাজ করে, তখন সেটি Nominative Case-এ থাকে।
(When a Noun or Pronoun is the Subject of a Verb, it is in the Nominative Case.)

উদাহরণ:
  • Ram plays cricket. (রাম ক্রিকেট খেলে।)
  • He sings a song. (সে গান গায়।)
  • The book is on the table. (বইটি টেবিলের উপর।)

ব্যাখ্যা: উপরের বাক্যগুলিতে plays, sings, is ক্রিয়াগুলির কাজ সম্পন্ন করেছে Ram, He এবং The book। প্রথম ও দ্বিতীয় বাক্যের verb-কে 'who' (কে) এবং তৃতীয় বাক্যের verb-কে 'what' (কী) দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে Subject পাওয়া যায়। তাই এরা Nominative Case-এ আছে।

২. Objective Case or Accusative (কর্মকারক)

বাক্যের Object বা কর্মের Case-কে Objective Case বা কর্মকারক বলে। যখন কোনো Noun বা Pronoun কোনো Verb-এর Object হিসেবে কাজ করে, তখন সেটি Objective Case-এ থাকে।
(When a Noun or Pronoun is the object of a Verb, it is in the Objective Case.)

উদাহরণ:
  • My father gave me a book. (আমার বাবা আমাকে একটি বই দিয়েছিলেন।)
  • I love books. (আমি বই ভালোবাসি।)
  • Manabendra saw a bird. (মানবেন্দ্র একটি পাখি দেখেছিল।)

ব্যাখ্যা: বাক্যের ক্রিয়াকে 'what' (কী) বা 'whom' (কাকে) দিয়ে প্রশ্ন করলে উত্তরে Object পাওয়া যায়। প্রথম বাক্যে 'whom' দিয়ে প্রশ্ন করলে me, দ্বিতীয় ও তৃতীয় বাক্যে 'what' দিয়ে প্রশ্ন করলে book ও bird পাওয়া যায়। তাই এরা Objective Case-এ আছে।

৩. The Possessive or Genitive Case (সম্বন্ধ পদ)

কোনো Noun বা Pronoun-এর অধিকার, মালিকানা বা সম্বন্ধ বোঝালে তার Possessive Case হয়।
(The Possessive Case is a form of the Noun or Pronoun which shows possession of or connection with something else.)

উদাহরণ:
  • This is Gautom's pen. (এটি গৌতমের কলম।)
  • I love my mother. (আমি আমার মাকে ভালোবাসি।)
  • The cover of the book is new. (বইটির মলাট নতুন।)

ব্যাখ্যা: Gautom's pen বলতে কলমটির উপর গৌতমের অধিকার বোঝাচ্ছে। my mother বলতে আমার সাথে মায়ের সম্পর্ক বোঝাচ্ছে। তাই Gautom's, my, book পদগুলি Possessive Case-এ আছে।

আধুনিক ব্যাকরণবিদগণ (Modern Grammarians) Possessive-এর পরিবর্তে Genitive শব্দটি ব্যবহার করেন। অধিকার ও সম্পর্ক ছাড়াও উৎপত্তি, সৃষ্টি বা দৈহিক বৈশিষ্ট্য বোঝাতে Genitive Case ব্যবহৃত হয়।
(A Noun or a Pronoun that shows possession, relation, authorship, physical feature, etc., is said to be in the Genitive Case.)

আরও কিছু উদাহরণ:
  • I like Rabindranath's novel. (উৎপত্তি/লেখকত্ব বোঝাচ্ছে)
  • The bird's colour is yellow. (দৈহিক বৈশিষ্ট্য বোঝাচ্ছে)
  • Five days' journey, In two hours' time, The novel's appeal (পরিমাণ, সময় বা উৎস বোঝাচ্ছে)

Possessive / Genitive Case গঠনের নিয়মাবলি

১. Singular Noun: সাধারণত Singular Noun-এর শেষে 's (apostrophe s) যোগ করে Possessive Case গঠন করা হয়।
The teacher's book, A child's story, The king's crown, Shelley's poems.
২. Plural Noun ('s' দিয়ে শেষ হলে): Plural Noun-এর শেষে 's' থাকলে শুধুমাত্র একটি apostrophe (') যোগ করতে হয়।
Boys' school, Birds' nests.
৩. Plural Noun ('s' ছাড়া): Plural Noun-এর শেষে 's' না থাকলে 's যোগ করতে হয়।
Children's films, Men's club, Women's hostel.
৪. অচেতন/জড় পদার্থ: জড় পদার্থের ক্ষেত্রে সাধারণত 's ব্যবহার না করে of যোগ করে Possessive গঠন করা হয়।
The legs of the chair (not chair's legs), The doors of the room (not room's doors).
৫. প্রাণসত্ত্বা আরোপ (Personification): অপ্রাণীবাচক বস্তুর উপর চেতনা বা প্রাণসত্ত্বা আরোপ করা হলে 's ব্যবহার করা যায়।
Nature's law (প্রকৃতির নিয়ম), The country's call (দেশের ডাক), India's heroes (ভারতের বীরগণ)।
৬. Independent Possessive: যে Possessive Case-এর পর Noun-টি উহ্য (understood) থাকে, তাকে Independent Possessive বলা হয়।
I went to my tutor's. (অর্থাত্ tutor's house)
৭. Double Possessive: কখনো কখনো দ্বৈত সম্বন্ধপদ (Double Possessive) ব্যবহার করা হয়।
I bought a picture of the painter's. (একটি ছবি যার মালিক ওই চিত্রকর)

Possessive Adjective vs Possessive Pronoun

Noun-এর মতো Pronoun-এরও Possessive form হয়। কিছু শব্দ Adjective হিসেবে আবার কিছু শব্দ Pronoun হিসেবে কাজ করে:

Possessive Adjectives Possessive Pronouns ব্যবহারের উদাহরণ & ব্যাখ্যা
My Mine This is my book. / This book is mine.
Our Ours This is our house. / This house is ours.
Your Yours This is your pen. / This pen is yours.
(Note: Yours-এর সাথে কোনো apostrophe বসে না।)
His / Her His / Hers That is her bag. / That bag is hers.
Their Theirs It is their decision. / The decision is theirs.
Its — The cat licked its paw.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

opsklyedu