Ad-1

Parts Of Speech (Pronoun)| পদ প্রকরণ | Part 2

0 Admin

2. Pronoun (বা সর্বনাম পদ)

সংজ্ঞা: Noun-এর পরিবর্তে যে word ব্যবহৃত হয় তাকে Pronoun বলে।
(A Pronoun is a word used instead of a Noun.)

উদাহরণ: I, we, you, he, she, it, they, me, us, him, her, them ইত্যাদি।

বাক্যে ব্যবহার লক্ষ্য করো:
  • Tapan is a student.
  • He reads in class VIII.
  • His father is a doctor.

ব্যাখ্যা: দ্বিতীয় বাক্যের 'He' এবং তৃতীয় বাক্যের 'His' শব্দ দুটি Pronoun, কারণ এগুলো Noun 'Tapan'-এর পরিবর্তে বসেছে।

পৌরুষ / Person ভেদে Pronoun:
  • First Person (উত্তম পুরুষ): I, we, me, us, my, our, mine, ours
  • Second Person (মধ্যম পুরুষ): you, your, yours
  • Third Person (নাম / প্রথম পুরুষ): he, she, they, it, him, her, them, his, her, their, theirs

এছাড়াও this, that, these, those, whom, what, which, whose ইত্যাদি শব্দগুলোও Pronoun হিসেবে কাজ করে।

Pronouns-এর শ্রেণিবিভাগ

Pronoun-কে প্রধানত ৮টি ভাগে ভাগ করা যায়:

1. Personal Pronoun (ব্যক্তিবাচক) 2. Demonstrative Pronoun (নির্দেশক) 3. Interrogative Pronoun (প্রশ্নসূচক) 4. Relative Pronoun (সম্পর্কসূচক) 5. Reflexive Pronoun (আত্মবাচক) 6. Distributive Pronoun (একক নির্দেশক) 7. Indefinite Pronoun (অনিশ্চয়তাসূচক) 8. Reciprocal Pronoun (পারস্পরিক সম্পর্ক)

i. Personal Pronoun (ব্যক্তিবাচক সর্বনাম)

যে সমস্ত Pronoun কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে নির্দেশ করে, তাদেরকে Personal Pronoun বলে।
(Personal Pronouns denote persons, animals, and things.)

উদাহরণ: I, we, you, he, she, it, they, me, us, him, her, them ইত্যাদি।

  • রতনই এ কাজ করেছিল – It is Ratan who did the work. (এখানে 'It' ব্যক্তিস্বাতন্ত্র্য অর্থে ব্যবহৃত)
  • ইহা আমার কলম – It is my pen. (এখানে 'It' বস্তু অর্থে ব্যবহৃত)

Possessive Pronoun (অধিকারবাচক সর্বনাম): Personal Pronoun-এর একটি বিশেষ রূপ যা কোনো Noun-এর ওপর অধিকার প্রকাশ করে।
(Possessive Pronouns indicate possession over Nouns.)

উদাহরণ: mine, ours, yours, his, hers, theirs.

  • That new house is ours.
  • The old house is theirs.
  • Our bicycle is red but theirs is black.
নোট: Possessive Pronoun-এর পর সরাসরি Noun বসে না (যেমন: It is my book; where is yours?)।

ii. Demonstrative Pronoun (নির্দেশবাচক সর্বনাম)

যে সকল Pronoun কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে সরাসরি নির্দেশ করতে ব্যবহৃত হয়, তাদেরকে Demonstrative Pronoun বলে।
(Demonstrative Pronouns point out some person or thing.)

উদাহরণ: this, that, these, those, such ইত্যাদি।

  • This is my pen.
  • Those books are of old edition.
  • Narenbabu is an honest man and such person is honoured by all.

iii. Interrogative Pronoun (প্রশ্নসূচক সর্বনাম)

যেসব Pronoun প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়, তাদেরকে Interrogative Pronoun বলে। এরা সাধারণত বাক্যের শুরুতে বসে।
(The Pronouns that are used for asking questions are called Interrogative Pronouns.)

উদাহরণ: who, which, whom, whose, what ইত্যাদি।

  • Who did the work? (ব্যক্তির ক্ষেত্রে)
  • What is your name? (বস্তু/তথ্যের ক্ষেত্রে)
  • Which boy disturbs you? (ব্যক্তি ও বস্তু উভয়ের ক্ষেত্রে)

iv. Relative Pronoun (সম্পর্কবাচক সর্বনাম)

যেসব Pronoun দুটি বাক্যকে যুক্ত করে এবং ঠিক পূর্ববর্তী Noun/Pronoun-এর সাথে সম্পর্ক নির্দেশ করে, তাদের Relative Pronoun বলে।
(The Pronouns that join two sentences and refer back to a noun going before are called Relative Pronouns.)

উদাহরণ: who, which, that, whom, whose, what ইত্যাদি।

  • This is the boy who came here yesterday.
  • I have lost the pen that was given by my mother.

Antecedent (পূর্বপদ): Relative Pronoun যে Noun বা Pronoun-এর পরিবর্তে বসে, তার ঠিক পূর্বে অবস্থিত সেই Noun/Pronoun-কে তার Antecedent বলা হয়। (যেমন উপরের বাক্যগুলিতে boy এবং pen হলো who এবং that-এর Antecedent)।

v. Reflexive Pronoun (আত্মসূচক সর্বনাম)

যখন Verb-এর Subject এবং Object একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তখন Object হিসেবে ব্যবহৃত Pronoun-কে Reflexive Pronoun বলে।
(When the Subject and Object of the Verb are the same, the Pronoun used as Object is called Reflexive Pronoun.)

উদাহরণ: myself, yourself, himself, herself, itself, ourselves, yourselves, themselves.

  • Always do your work yourself.
  • I did the sum myself.

Emphatic Pronoun: Reflexive Pronoun যখন বাক্যে কর্তার ওপর অতিরিক্ত জোর (emphasis) দেওয়ার জন্য ব্যবহৃত হয়, তখন তাকে Emphatic Pronoun বলা হয়।
(e.g., I myself did the sum / You yourself do the work.)

vi. Distributive Pronoun (একক নির্দেশক সর্বনাম)

যেসব Pronoun একাধিক ব্যক্তি বা বস্তুকে একসঙ্গে না বুঝিয়ে তাদের প্রতিটি সদস্যকে পৃথকভাবে নির্দেশ করে, তাদের Distributive Pronoun বলে। এরা সর্বদা Singular হিসেবে গণ্য হয়।
(The Pronouns that refer to persons or things one at a time are called Distributive Pronouns.)

উদাহরণ: each, either, neither.

  • তাদের প্রত্যেকে পুরস্কার পাবে – Each of them will get a prize.
  • আমাদের দুজনের মধ্যে যে কেউ যেতে পারে – Either of us may go.
  • কলম দুটির মধ্যে কোনটিই ভালো নয় – Neither of the pens is good.

vii. Indefinite Pronoun (অনিশ্চয়তাসূচক সর্বনাম)

যেসব Pronoun কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সাধারণভাবে অনির্দিষ্ট কোনো কিছুকে নির্দেশ করে, তাদেরকে Indefinite Pronoun বলে।
(The Pronouns that do not refer to any person or thing in particular are called Indefinite Pronouns.)

উদাহরণ: any, all, some, few, somebody, everyone, anybody, none, one, many, nobody, someone, something ইত্যাদি।

  • কেউ না কেউ আসবেই – Someone will come.
  • শুধু বোকারাই এটা করে – None but fools do it.

viii. Reciprocal Pronoun (পারস্পরিক সম্পর্ক নির্দেশক সর্বনাম)

পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়া বা পারস্পরিক সম্পর্ক বোঝাতে যেসব Pronoun ব্যবহৃত হয়, তাদের Reciprocal Pronoun বলে।
(Reciprocal Pronouns are used to indicate reciprocal relationship or action.)

উদাহরণ: each other, one another.

  • লোক দুটি একে অপরের সঙ্গে কথা বলছে – The two men are talking to each other. (দুজনের ক্ষেত্রে)
  • তারা পরস্পরকে সমালোচনা করে – They criticise one another. (দুইয়ের বেশির ক্ষেত্রে)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

opsklyedu