Conjunction (সংযোজক অব্যয়)
শব্দার্থ: ‘Con’ অর্থ ‘একত্র’ এবং ‘Junction’ অর্থ ‘সংযোগ’। সুতরাং ‘Conjunction’-এর অর্থ একত্র সংযোগ। Conjunction-এর কাজ হলো ‘Join’ বা যোগ করা। তাই Conjunction-কে Joining word বলা হয়।
সংজ্ঞা: যে word দুই বা ততোধিক word বা sentence-কে যুক্ত করে তাকে Conjunction বা Linking word বা Linker বলে।
(A Conjunction is a word that joins two or more than two words or sentences together.)
- সে ও আমি একই শ্রেণিতে পড়ি – He and I read in the same class.
- লোকটি গরিব কিন্তু সৎ – The man is poor but honest.
- আমি তোমার চেয়ে সুখী – I am happier than you.
উপরের বাক্যগুলিতে and, but, than শব্দগুলি Conjunction, কারণ এগুলো একাধিক শব্দ বা বাক্যকে যুক্ত করেছে।
সাধারণ কিছু Conjunction:
Classes of Conjunction (পদান্বয়ী অব্যয়ের শ্রেণিবিভাগ)
Conjunctions প্রধানত দুই ভাগে বিভক্ত:
- Co-ordinating Conjunctions
- Sub-ordinating Conjunctions
1. Co-ordinating Conjunctions
Co-ordinating means of equal rank. যে সমস্ত Conjunction দুটি স্বাধীন বা সমগুরুত্বসম্পন্ন statement-কে যুক্ত করে, তাদের Co-ordinating Conjunctions বলে।
(A co-ordinating Conjunction joins together the clauses of equal rank — Wren & Martin.)
উদাহরণ: and, but, for, or, also, either...or, neither...nor.
Co-ordinating Conjunction-কে আবার চার ভাগে ভাগ করা যায়:
-
i. Cumulative or Copulative Conjunction: এটি একটি statement-এর সাথে অন্য একটি statement-কে যোগ করে।
We went to the ground and we started playing.
They came here and told the fact. -
ii. Adversative Conjunction: এটি দুটি statement-এর মধ্যে বৈপরীত্য প্রকাশ করে।
He is poor but he is not dishonest.
The man was annoyed, still he kept quiet. -
iii. Disjunctive or Alternative Conjunction: এটি দুটি বিকল্পের (alternatives) মধ্যে পছন্দ বা নির্বাচন (choice) প্রকাশ করে।
You will do it or you will be punished.
Either you or he must come. -
iv. Illative Conjunction: এটি একটি সিদ্ধান্ত (inference) প্রকাশ করে (যেমন: so, for, therefore)।
All precautions must have been neglected, for the plague spread rapidly.
He did not read properly, so he failed.
2. Sub-ordinating Conjunction
যে Conjunction একটি clause-কে অন্য একটি clause-এর সাথে যুক্ত করে যার উপর এটি পূর্ণ অর্থের জন্য নির্ভর করে, তাকে Sub-ordinating Conjunction বলে।
(A sub-ordinating Conjunction joins a clause to another on which it depends for its full meaning.)
উদাহরণ: after, because, if, that, though, although, till, before, unless, as, while, than ইত্যাদি।
| অর্থ/ব্যবহার | Conjunctions | উদাহরণ |
|---|---|---|
| 1. Time | till, since, before, after | He must wait till I return. |
| 2. Cause | because, since, as | Let him go as he is ill. |
| 3. Purpose | so-that, lest | Help me so that I can do it. |
| 4. Result | that | I was so tired that I could not go. |
| 5. Condition | if, unless, as if | I ran as if I had been caught. |
| 6. Concession | though, although | Although he is poor, he is honest. |
| 7. Comparison | than, as | He is as good as Ram. |
| 8. Manner | as if, as | You will reap as you sow. |
Interjection (আবেগসূচক অব্যয়)
যে word মনের কোনো আকস্মিক ভাব বা আবেগ (আনন্দ, দুঃখ, ঘৃণা, বিস্ময়, সম্বোধন ইত্যাদি) প্রকাশ করে, তাকে Interjection বা আবেগসূচক অব্যয় বলে।
(An Interjection is a word that expresses a sudden feeling like Joy, sorrow, surprise, etc.)
- Oh! how beautiful the flower is! – আহা! ফুলটি কী সুন্দর।
- Hello! how do you do? – হ্যালো! কেমন আছ?
- Bravo! Sachin has played well – সাবাস! শচীন ভালো খেলেছে।
- Hush! someone is coming – চুপ! কেউ আসছে।
- Alas! He is no more – হায়! সে আর বেঁচে নেই।
- Hurrah! we have won the prize – কী আনন্দ! আমরা পুরস্কারটি জিতেছি।
বিভিন্ন অনুভূতি প্রকাশের Interjection তালিকা:
| ভাব/অনুভূতি | Interjection Words |
|---|---|
| সম্বোধন | Hello (আরে/কী খবর), Hey (ওহে), Hi (এই), Ho (কীহে) |
| উৎসাহ/প্রশংসা | Bravo (সাবাস) |
| বিদায় | Bye, Good Bye (বিদায়) |
| বিস্ময় | Ha! (হা), What (কী), Ah (আহা) |
| ঘৃণা/বিরক্তি | Shame (কী লজ্জা), Fie (ধিক্) |
| দুঃখ/বিষাদ | Alas! (হায়/হায়রে) |
| আনন্দ | Hurrah! (কী আনন্দ) |
| অভ্যর্থনা/ভীতি | Welcome (স্বাগতম), Hush (চুপ) |
