➤ 1st Polling personnel হল একটি স্কুলের TIC এর মতো; HT অর্থাৎ Presiding officer এর অনুপস্থিতিতে উনি টোটাল কাজ এগিয়ে নিয়ে যাবেন!
তবে এখন যদিও Presiding officer অনুপস্থিত হলে reserve থেকে presiding officer tag করে দেয়!
➤ 1st #polling personnel DC তে পৌঁছে #ECINET app এর মাধ্যমে প্রথমে #Mobile #Registration করে নেবেন;
Presiding officer এবং আপনাকে দুজনকেই এই registration করতে হবে!
★ এরপর ঐদিন (P-1) অর্থাৎ ভোটের আগের দিন Distribution Centre অর্থাৎ DC থেকে মালপত্র নেওয়ার পর Electoral roll এর Marked Copy এর প্রতি পাতায় সিরিয়াল নম্বর ঠিক আছে কিনা ভালো করে চেক করে নেবেন।
মার্কড কপিতে সংযোজন (#), বিয়োজন (DELETED) প্রভৃতি বিষয় গুলো দেখে ভোটার সংখ্যা অবশ্যই মিলিয়ে নেবেন।
★ এবার মালপত্র নিয়ে polling station বা বুথে পৌঁছে যাওয়ার পর 1st polling personnel যে যে জিনিসগুলো নিজের দায়িত্বে গুছিয়ে রাখবেন -
1. Marked Copy of #Electoral Roll (যে ভোটার লিস্টে আপনাকে ভোটের দিন marking করতে হবে; DC থেকে দেওয়া সামগ্রীর মধ্যে এই তালিকা থাকবে এবং এর ওপর MARKED COPY এর একটি Stamp দেওয়া থাকবে)!
2. Male / Female tally sheet - 2 ঘন্টা অন্তর অন্তর কত poll হলো তা হিসেবের জন্য এই তালিকায় marked করে রাখবেন (DC থেকে দেওয়া সামগ্রীর মধ্যে নাও থাকতে পারে তাই নিজে থেকে বানিয়ে নেওয়া ভালো)
3. DC থেকে দেওয়া সামগ্রীর মধ্য থেকে Alternative documents list অবশ্যই ভোটের দিন কাছে নিয়ে বসতে হবে; তাই গুছিয়ে রাখবেন (এর একটি তালিকা DC থেকে দেওয়া হবে যার মাধ্যমে ভোটারকে জানানো যাবে যে কোন্ কোন্ proof of identity দিয়ে ভোট দেওয়া যাবে!
কোনও voter যদি ওনার #EPIC না এনে অন্য proof of identity নিয়ে ভোট দিতে আসে সেক্ষেত্রে ওনার আনা ঐ proof of identity - alternative #documents list এ আছে কিনা তা দেখানোর ক্ষেত্রে কাজে লাগবে ঐ list)
4. PEN - Marked copy তে mark করার জন্য! (এক্ষেত্রে Red ink & green ink colour pen এড়িয়ে চলাই ভালো; বাদ বাকি যেকোনো ink এর colour pen use করতে পারেন (Sky ink colour এর pen হলে ভালো, যাতে Marked copy তে marking করার পর বুঝতে সুবিধা হয়)!
5. Pencil - DC থেকে দেওয়া সামগ্রীর মধ্যে দেওয়া থাকবে (ASD marking এর ক্ষেত্রে প্রয়োজন হবে)
6. Eraser - (DC থেকে দেওয়া সামগ্রীর মধ্যে দেওয়া থাকতে পারে; নাহলে নিজে সংগ্রহ করে নেবেন)!
7. ASD List - DC থেকে দেওয়া হবে এরকম একটি তালিকা! আসলে এটি হল ঐ বুথের DELETED অর্থাৎ বাতিল হওয়া ভোটারের তালিকা!
★ এবার জেনে নিই চলুন -
1st Polling personnel এর দায়িত্বে থাকা Electoral roll এর Marked copy সংক্রান্ত কিছু বিষয় নিয়ে-
# (হ্যাশ) - এই sign যে সমস্ত ভোটারের নামের পাশে দেওয়া থাকবে বুঝে নিতে হবে তাঁদের correction হয়েছে; এবং তাঁদের নাম ভোটার তালিকার শেষে সংযোজন হয়েছে! এই ভোটার ভোট দিতে এলে সংযোজন তালিকায় যেখানে ঐ ভোটারের নাম রয়েছে ওখানে আপনাকে মার্কিং করতে হবে!
➤ DELETED voter - এই ভোটারদের কিছু category থাকে; যেমন- A for Absentee,
S for Shifted, D for Duplicate, E for Expired এরকম ভোটারদের নামগুলো Marked Copy তে চিহ্নিত করা থাকবে এবং আড়াআড়িভাবে DELETED লেখা থাকবে অর্থাৎ এদের নাম বাদ গেছে; মনে রাখবেন এরা কোনও অবস্থাতেই ভোট দিতে পারবে না!
➤ PB (Postal Ballot) - ঐ বুথের যেসব ভোটারের PB issue হয়েছে তাঁদের নামের পাশে PB লেখা থাকবে; এই ভোটারও ঐ বুথে কোনও অবস্থাতেই ভোট দিতে পারবেন না! এনাদের নামের পাশে PB লেখা থাকবে এবং ERO এর sign থাকবে!
➤ ED (election duty) অর্থাৎ ঐ বুথের যে সমস্ত ভোটার EDC (election duty certificate) পেয়েছেন ওনারাও ঐ বুথে ভোট দিতে পারবেন না, যে বুথের ভোটার তালিকায় ওনাদের নাম রয়েছে সেই বুথ ব্যতীত ঐ বিধানসভার অন্য যেকোনো বুথে ভোট দিতে পারবেন); এনাদের নামের পাশে ED লেখা থাকবে এবং ERO এর sign থাকবে!
➤ CSV (classified service voter) - এরকম ভোটার যদি আপনার বুথে থাকে তাহলে DC থেকে একটি তালিকা দেওয়া হবে; এই তালিকাটি Marked Copy এর সঙ্গে রাখবেন!
এই ভোটার ভোট দিতে এলে ঐ তালিকায় মার্কিং করবেন!
➤ ভোটের দিন -
ভোট শুরু হওয়ার পূর্বে Marked Copy এজেন্টদের দেখিয়ে বলুন যে কোনও দাগ দেওয়া নেই।
ASD List এজেন্টদের দেখিয়ে বলুন যে Deleted voter রা কোনও অবস্থাতেই ভোট দিতে পারবেন না; এবং এই ব্যাপারে ওনাদেরও সাহায্য করতে বলবেন!
এরপর ওনাদের অর্থাৎ এজেন্টদের সঙ্গে পরামর্শ করে ও ওনাদের দেখিয়ে ASD list অনুযায়ী মার্কড কপিতে ASD ভোটারদের পাশে পেন্সিল দিয়ে চিহ্নিত করে রাখুন; যাতে এইরকম ভোটার ভোট দিতে এলে সহজেই চিহ্নিত করা যায়!
ভোট শেষ হওয়ার পর আবার ASD list দেখে পেন্সিল দিয়ে চিহ্নিত দাগগুলো ইরেজার দিয়ে মুছে দেবেন!
★ এইসব ভোটারের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন - ASD ভোটার ভোট দিতে এলে আপনার প্রথম কাজ হবে প্রিসাইডিং অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া!
★ ভোট শুরু হওয়ার পর -
ভোটার বুথে ঢোকার পর প্রথমেই 1st polling officer অর্থাৎ আপনার কাছে আসবেন।
এরপর 1st polling officer ওনার কাছ থেকে ওনার Epic বা যে proof of identity এনেছেন তা নিয়ে এবং ওনার আনা চিরকুট বা স্লিপ দেখে ওনার নাম ও serial number দেখে 1st polling officer জোরে জোরে ডাক দেবেন যাতে বুথের মধ্যে থাকা polling agentরাও শুনতে পান। এরপর যদি ঐ ভোটারকে নিয়ে polling agent দের কোনও আপত্তি থাকে তাহলে 1st polling officer ঐ ভোটারকে presiding officer এর কাছে পাঠাবেন; আর যদি আপত্তি না থাকে তাহলে electoral roll এর marked copy তে ওনার নামের পাশে মহিলা হলে নামের নীচে দাগ (underline) এবং serial number এর পাশে ✓টিক চিহ্ন দেবেন এবং পুরুষ হলে শুধুমাত্র নামের নীচে দাগ (underline) দেবেন।
★★ এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করে দিই- 1st polling personnel always ভোটারের আনা Epic card এর number এর সঙ্গে ওনার কাছে থাকা Electoral Roll এ দেওয়া ভোটারের epic number মিলিয়ে দেখবেন; কারণ নাম বা মুখমণ্ডল এক হলেও Epic Number কোনোদিন একই হবেনা, epic number unique!
তাই সবসময় EPIC number মেলাবেন!
* এরপর 1st polling officer ভোটারের Epic card বা proof of identity এবং ওনার আনা চিরকুট পুনরায় ওনার হাতে দিয়ে ওনাকে 2nd polling officer এর কাছে যেতে বলবেন!
★ কোনও অবস্থাতেই 1st polling personnel ভোটারের আনা চিরকুটটি ডাস্টবিনে ফেলে দেবেন না; কারণ 2nd polling personnel ওটা দেখেই 17A register এ ঐ ভোটারের Serial number লিখবেন!
★ সবশেষে সঙ্গে সঙ্গে 1st Polling officer ওনার কাছে থাকা Male / female tally তে mark করে রাখবেন কতজন পুরুষ ও মহিলা ভোটার ভোট দিলেন; কারণ #প্রিসাইডিং অফিসার নির্দিষ্ট সময় অন্তর ওনাকে এটা জিজ্ঞাসা করবেন!
★ এইটুকু হল 1st polling personnel এর কাজ!
📌🔴📌 বিধানসভা নির্বাচনে দ্বিতীয় পোলিং অফিসারের কাজ -
★ প্রথমতঃ- P-1 অর্থাৎ ভোটের আগের দিন একজন 2nd polling personnel এর কী কাজ জেনে নিই চলুন-
★ Distribution Centre অর্থাৎ DC থেকে মালপত্র নিয়ে polling station বা বুথে পৌঁছে যাওয়ার পর 2nd polling personnel যে যে কাজগুলো করে রাখবেন -
★ বুথে পৌঁছে ভোটের দিন নিম্নলিখিত যে যে সামগ্রী গুলো আপনার দরকার সেগুলো আপনি গুছিয়ে এক জায়গায় রেখে দিন-
১). Register of Voter বা form 17A (পোস্টে দেওয়া ছবির মধ্যে রয়েছে)
২). ভোটার স্লিপ (এক একটিতে ৫০ টির বাণ্ডিল থাকে যা DC তে পাওয়ার পর আপনাকে যে বুথে ডিউটি দেওয়া হয়েছে ঐ বুথের ভোটার সংখ্যা অনুযায়ী count করে নেবেন)!
৩). অমোচনীয় কালি বা #indelible ink
৪). একটি cup বা বাটির মতো কিছু এবং সঙ্গে কিছুটা বালি সংগ্রহ করে নেবেন; কারণ বাটিতে বালি দিয়ে ঐ কালির বোতলটি বসিয়ে দেবেন যাতে বোতলটি কারও হাত লেগে পড়ে গেলেও ঐ বালির ওপরেই পড়বে; এর ফলে কোনোকিছু নোংরা হবেনা)
৫). ব্রাশ (ink লাগানোর জন্য; DC থেকে দেওয়া সামগ্রীর মধ্যে দেওয়া থাকবে)
৬). স্ট্যাম্প প্যাড এবং প্যাডের কালি (টিপসই দেওয়ানোর জন্য; DC থেকে দেওয়া সামগ্রীর মধ্যে দেওয়া থাকবে)
৭). রুমালের মতো কাপড় (DC থেকে দেওয়া সামগ্রীর মধ্যে দেওয়া থাকবে)
৮). একটি ছোটো প্লাস্টিকের বালতি বা ডাস্টবিন (ব্যবহৃত ভোটার স্লিপ সংরক্ষণের জন্য; সম্ভবতঃ DC থেকে দেওয়া সামগ্রীর মধ্যে দেওয়া থাকবে)
৯). একটি বা দুটি কলম (DC থেকে দেওয়া সামগ্রীর মধ্যে দেওয়া থাকবে)
★ এরপর যে কাজগুলো করে রাখবেন -
প্রতিটি ভোটার স্লিপে বিধানসভার নম্বর ও নাম এবং কেবলমাত্র 17A register এর 1 no. column অনুযায়ী সিরিয়াল নং গুলো লিখে রাখুন; আর আপনার (2nd polling personnel) signature করে নেবেন; এবং #distinguished mark দিয়ে রাখবেন (ভোটার স্লিপের বাম বা ডনদিকের ওপরের কোনের দিকে)!
★ ভোটের দিন-
ভোট শুরু হওয়ার পূর্বে polling agent দের দেখিয়ে দেবেন যে 17A register এ কোনও entry নেই!
★ এরপর 17A এর ওপরে থাকা শূন্যস্থানে বিধানসভা কেন্দ্রের নং ও নাম, রাজ্যের নাম, ভোটগ্রহণ কেন্দ্র বা বুথের নাম এবং পার্ট নং বা বুথের নং লিখুন -
★ ভোট শুরু হওয়ার পর -
1st polling personnel ভোটারের পরিচয়পত্র যাচাই করবেন;
এই বিষয়ে আপনার অর্থাৎ 2nd polling personnel এর কোনও কাজ নেই বা আপনি কখনই ভোটারের পরিচয়পত্র যাচাই করতে যাবেন না!
★ এরপর ভোটার আসবেন 2nd polling personnel এর কাছে!
2nd polling personnel প্রথমে ওনার বাম হাতের তর্জনীতে আগে থেকেই কোনও কালির দাগ আছে কিনা বা আপনার দেওয়া কালির চিহ্ন অস্পষ্ট করার জন্য কোনও তেলতেলে বা চটচটে পদার্থ লাগিয়ে এনেছে কিনা......
তেলজাতীয় পদার্থ থাকলে তা কাপড়ের টুকরো দিয়ে মুছে ফেলতে হবে....
এগুলো পরীক্ষা করার পর ভোটদাতার বামহাতের তর্জনীতে সুস্পষ্টভাবে কালির চিহ্ন দেবেন (কালির চিহ্ন তর্জনীর নখের মাথা থেকে তর্জনীর প্রথম গাঁট পর্যন্ত একটানা একটি রেখা হিসেবে চিহ্নিত করতে হবে)!
**যদি কোনও ভোটারের বাম হাতের তর্জনী না থাকে, তবে তাঁর বাম হাতের অন্য যেকোনো আঙুলে অমোচনীয় কালির চিহ্ন দিতে হবে, যদি সেই ব্যক্তির বাম হাতের কোনও আঙুলই না থাকে তাহলে ডানহাতের তর্জনীতে কালির চিহ্ন দেবেন; যদি ডানহাতের তর্জনী না থাকে তাহলে ডানহাতের তর্জনীর পরবর্তী যেকোনো আঙুলে কালির চিহ্ন দিতে হবে; যদি ঐ ব্যক্তির কোনও আঙুলই না থাকে তবে বাম বা ডানহাতের শেষপ্রান্তে কালির চিহ্ন দিতে হবে!
★ এরপর 2nd polling personnel ওনার দায়িত্বে থাকা 17A register এ ঐ ভোটারের তথ্য নথিভুক্ত করবেন -
17A register এর ১ম কলামে- কিছু লিখতে হবে না কারণ ওগুলো পূর্বেই print করা থাকে!
যদি না থাকে তাহলে 1, 2, 3, 4........ এইভাবে serial number লিখে নেবেন.....
২য় কলামে- ঐ ভোটারের electoral roll অর্থাৎ ভোটার লিস্টে থাকা serial number লিখবেন; যা আপনার আগে থেকেই জানা সম্ভব নয়, তাই ভোটারের নিয়ে আসা চিরকুট বা স্লিপ থেকে দেখে লিখে নেওয়ার পর আবার ভোটারকে ফেরত দিয়ে দেবেন; বা এই সিরিয়াল নং আপনি 1st polling personnel এর থেকেও জেনে লিখতে পারেন!
৩য় কলামে- ঐ ভোটারের পরিচয়পত্রের বিবরণ লিখতে হবে!
মনে রাখবেন - ঐ ভোটার EPIC নিয়ে ভোট দিতে এলে ঐ কলামে EP উল্লেখ করবেন; এক্ষেত্রে last digit লেখার বা উল্লেখ করার প্রয়োজন নেই!
কিন্তু কোনও ভোটার EPIC ব্যতীত কমিশন দ্বারা নির্ধারিত অন্য কোনও পরিচয়পত্র ভোট দিতে এলে সেক্ষেত্রে আপনি ঐ পরিচয়পত্রের ধরন ও ঐ পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা লিখতে হবে!
ধরুন ঐ ভোটার ওনার PAN Card নিয়ে এসেছেন সেক্ষেত্রে আপনি লিখবেন -
PAN 899K
৪র্থ কলামে- ভোটারের সই বা টিপসই নেবেন (এক্ষেত্রে register টি ওনার দিকে ঘুরিয়ে দিতে পারেন বা পূর্বের অবস্থায় রেখেও সই বা টিপসই নিতে পারেন)!
যদি কোনও ভোটার নিজে সই করতে না পারেন; তাহলে ওনার বাম হাতের বুড়ো আঙুলের ছাপ নিতে হবে!
আর ভোটদাতার বামহাতের বুড়ো আঙুল না থাকলে, ১৯৬১ সালের নির্বাচন পরিচালন নিয়মাবলীর 37(4) নিয়ম অনুযায়ী অমোচনীয় কালির দাগ দেওয়া সম্পর্কে যা বলা হয়েছে এর সঙ্গে সঙ্গতি রেখে অর্থাৎ ভোটদাতার ডান হাতের বুড়ো আঙুলের ছাপ নেওয়া হবে। যদি দুটি হাতেরই বুড়ো আঙুল না থাকে, তবে বাম হাতের তর্জনী থেকে শুরু করে যে কোনো একটি আঙুলের ছাপ নিতে হবে। যদি বাম হাতের কোনও আঙুলই না থাকে তবে ডান হাতের তর্জনী থেকে শুরু করে যে কেনো একটি আঙুলের ছাপ নিতে হবে।
আর যদি কোনও আঙুলই না থাকে তবে স্বাভাবিকভাবেই ভোটদাতা ছাপ দিতে অক্ষম হওয়ার জন্য উক্ত নিয়মাবলীর (49N) নিয়ম অনুযায়ী তাঁর একজন সাহায্যকারীর প্রয়োজন হবে।
সেক্ষেত্রে 17A register এ ভোটদাতার সঙ্গীর স্বাক্ষর বা টিপসই নিতে হবে; এক্ষেত্রে এই টিপসই বা স্বাক্ষরটি 17A register এর ৫ম কলামে বা একেবারে শেষ ঘরে নিতে হবে এবং প্রয়োজনীয় মন্তব্য লিখে রাখতে হবে।
★ টিপসই নেওয়ার পর অবশ্যই ভোটারের আঙুল থেকে কালির দাগ কাপড়ের টুকরো দিয়ে মুছে ফেলতে হবে!
★ 17A register এ প্রতিটি পৃষ্ঠার একেবারে নীচের দিকে Presiding officer এর signature করতে বলা হয়েছে; ভোট নেওয়ার মাঝে সময় পেলে ওটা করে নিতে ভুলবেন না!
★ ভোটারের বাম তর্জনীতে অমোচনীয় কালি দেওয়া, 17A register এ তাঁর সম্পর্কিত তথ্যাদি লেখা এবং তাঁর সই / টিপসই নেবার পর দ্বিতীয় পোলিং অফিসার ঐ ভোটারের জন্য ভোটার স্লিপ তৈরি করবেন;
এরপর ভোটের আগের দিনে লিখে রাখা ভোটার স্লিপে শুধুমাত্র electoral roll এ থাকা ভোটারের সিরিয়াল নং লিখে উক্ত ভোটার স্লিপটি ভোটারের হাতে দেবেন এবং Control unit এর দায়িত্বে থাকা তৃতীয় পোলিং অফিসারের কাছে যাওয়ার নির্দেশ দেবেন!
★ এতদূর পর্যন্তই আপনার বা কাকার কাজ আপাতত; আগ বাড়িয়ে অন্যের কাজে হস্তক্ষেপ করতে যাবেন না! যতটুকু কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হবে ততটুকুই করবেন!
অকারনে উৎসাহিত হবেন না!
★ একটি বিষয় খেয়াল রাখবেন আপনার কাছে ভোটার না আসা পর্যন্ত আপনার কোনো কাজ নেই; ভোটার এলে আপনাকে ওনার পরিচয়পত্র যাচাইও করতে হবে না; শুধুমাত্র নিয়মানুযায়ী ঐ ভোটারের তথ্য নথিভুক্ত করাই হল আপনার কাজ!
এবার কিছু বিশেষ পরিস্থিতিতে ভোটারের তথ্য 17A register এ কীভাবে উল্লেখ করবেন জেনে নিই চলুন-
Refuse to vote / left without voting - এক্ষেত্রে 17A register এ সব কলামগুলোতে নিয়মানুযায়ী সবকিছু অন্তর্ভুক্ত করার পর দেখা গেল কোনও ব্যক্তি ভোট দিতে চাইছেন না; সেক্ষেত্রে 17A register এর ৫ নং কলামে অর্থাৎ remarks এর ঘরে আর ওনার একটি সই / টিপসই নিয়ে ওর নীচে Presiding officer কে দিয়ে sign করাবেন!
Test Vote - এক্ষেত্রে রেজিস্টারে প্রথম তিনটি কলামে সবকিছু as usual entry করার পর
ভোটারের সই / টিপসই remarks এর কলামে নেবেন; এবং signature এর কলামে অর্থাৎ ৪ নং ঘরে প্রথমে লিখবেন Test Vote, এরপর যদি ওনার অভিযোগ সত্য হয় তাহলে লিখবেন allegation found true, লেখার নীচে Presiding officer sign করবেন; আর অভিযোগ মিথ্যা হলে যে candidate এর উদ্দেশ্যে test vote দেওয়া হল ওনার নাম ও বামদিকে ব্যালট ইউনিটে ওনার সিরিয়াল নং লিখে presiding officer sign করবেন!
যদি কোনও ক্ষেত্রে voting procedure violate হয় - এক্ষেত্রে 17A register এ সব column গুলো as usual entry করার পর remarks এর কলামে “Not allowed to vote – voting procedure violated" লিখে presiding officer sign করবেন!
EDC vote - এক্ষেত্রে ঐ ভোটারের নিয়ে আসা EDC (form 12B) দেখে 17A register এর ২ নং কলামে আপনি ঐ ভোটারের Part no., serial no. লিখবেন, এরপর যা যা entry করতে হয় তা as usual করে remarks অর্থাৎ ৫ নং কলামে EDC উল্লেখ করবেন!
ASD vote - এক্ষেত্রে 17A register এ সবকিছু সাধারণ ভোটারদের মতোই entry হবে; শুধুমাত্র ASD voter দের ক্ষেত্রে সই ও টিপসই দুটোই নিতে হবে এবং remarks অর্থাৎ ৫ নং কলামে ASD উল্লেখ করবেন!
Proxy Voter - এই ভোটারদের একটি তালিকা DC থেকে দিয়ে দেওয়া হয়!
এইরকম ভোটার ভোট দিতে এলে ঐ তালিকায় থাকা ভোটারের serial number দেখে 17A register এর ২ নং কলামে লিখবেন এবং remarks অর্থাৎ ৫ নং কলামে PV উল্লেখ করবেন! এরপর সাধারণ ভোটারদের মতই বাদবাকি কাজ করতে হবে!
★ Duty of 3rd Polling officer / personnel
WBLA 2026
📌🔴📌 আসন্ন বিধানসভা নির্বাচনে তৃতীয় পোলিং অফিসারের কাজ -
★ ভোটের আগের দিন (P-1 day) DC বা distribution centre এ পৌঁছে প্রথমে নির্দিষ্ট কাউন্টারে গিয়ে নিজের attendance দেবেন!
★ অনেকেই মনে করেন তৃতীয় পোলিং অফিসারের শুধুমাত্র সুইচ টেপা ছাড়া আর কোনও কাজ নেই; এটা অনেকেরই ভুল ধারণা!
তৃতীয় পোলিং অফিসার হল কনেকর্তা; অর্থাৎ বিয়ে বাড়ির আকর্ষণ যেমন বর এবং কনে..... এখানেও সেই একইরকম!
বুঝিয়ে বলি- এখানে Control Unit বা CU হল কনে আর Ballot Unit এবং #VVPAT হল বর!
বরের ধুতি অর্থাৎ Ballot unit এর cable যোগ থাকবে VVPAT এর সঙ্গে; আবার VVPAT এর cable বাঁধা হবে কনের আঁচলের সঙ্গে অর্থাৎ CU এর সঙ্গে 🌝
★ তাহলে বুঝলেন তো?
কনেকর্তা অর্থাৎ যিনি CU এর দায়িত্বে তিনি কীকরে সাধারণ লোক হতে পারেন......
তাহলে তৃতীয় পোলিং অফিসার কখনও নিজেকে একেবারে হালকাভাবে নেবেন না.....
★ তবে DC তে বা বুথে পৌঁছে আপনাদের দলকে সাহায্য করা ছাড়া আপনার তেমন কোনও কাজ নেই!
তবে সবার কাজে একটু সাহায্য করতে হবে...
★ ভোট শুরু হলে আপনার কাজ শুরু হবে!
★ ভোট শুরু হওয়ার পর -
ভোটদান কেন্দ্রে 2nd polling officer এর পাশে ডানদিকে থাকবেন 3rd polling Officer অর্থাৎ আপনি...!
ভোটার 2nd polling officer এর দেওয়া voter slip নিয়ে আপনার কাছে এলে আপনি দুটো বিষয় খেয়াল রাখবেন -
প্রথমে- আপনি ওনার বাম হাতের তর্জনী আর একবার পরীক্ষা করে দেখবেন ওনার তর্জনীতে indelible ink ঠিকঠাক আছে, না অস্পষ্ট বা মুছে গেছে কিনা.....
যদি মুছে যায় বা অস্পষ্ট হয়ে যায় তাহলে আপনি নিজে ওনার তর্জনীতে পুনরায় আর একবার কালির চিহ্ন দিয়ে দেবেন বা আপনার পাশে বসা 2nd polling officer কে বলবেন আর একবার কালির চিহ্ন দেওয়ার জন্য..
দ্বিতীয়তঃ - Ballot issue করার পূর্বে আপনার প্রধান দায়িত্ব হবে ভোটারের কাছে 2nd polling personnel এর issue করা ভোটার স্লিপ অবশ্যই যেন থাকে তা দেখে নেওয়া!
এই দুটো বিষয় অবশ্যই খেয়াল রাখবেন কারণ অনেক ভোটার সরাসরি বুথে ঢুকে আপনার কাছে চলে আসবে ভোট দেওয়ার জন্যে....তখন যদি আপনি এটা খেয়াল না করে Ballot issue করে ফেলেন তাহলে সমস্যা...
★ এই কাজটি হয়ে যাওয়ার পর আপনি ভোটারের হাত থেকে voter slip টি নিয়ে আপনার কাছে থাকা তারের stand এ গেঁথে রেখে দেবেন কারন ওগুলো পরে একটি নির্দিষ্ট খামে ভরে receiving centre এ জমা দিতে হবে।
★ এবার আপনি CU (আপনার কাছে থাকা control unit) এর নীচের দিকে বড় আকারের চারকোনা একটি Switch যার ওপরে লেখা আছে Ballot, ওটা press করে Ballot issue করবেন; Ballot issue করার পর আপনাকে খুব সচেতন থাকতে হবে যে ঐ ভোটার যেন ভোটকক্ষে গিয়ে অবশ্যই ভোট দেয়; ভুলে যেন ভোট কক্ষের বাইরে চলে না যান; যদি ভোট না দিয়ে বাইরে চলে যান তাহলে 17A register এর টোটাল ভোট দেওয়া ভোটারের সঙ্গে CU এর Total poll মিলবে না; তখন সমস্যা......
★ খেয়াল রাখতে হবে - CU এর display board এর বামদিকে green light এবং ডানদিকে red light থাকে; Green light always জ্বলে থাকবে!
এবার যখন আপনি Ballot switch press করে Ballot issue করবেন তখনই কেবলমাত্র CU এর ওপরে থাকা display board এর ডানদিকে red light বা busy lamp জ্বলবে;
তখন আপনি ঐ ভোটারকে ভোট দেওয়ার জন্য ভোটকক্ষে যেতে বলবেন!
এরপর ভোটার ভোট কক্ষে গিয়ে Ballot unit এ ওনার পছন্দ মতো প্রার্থীর switch press করার ৭ সেকেন্ড পর CU তে B......ee.....P শব্দের একটি আওয়াজ শোনা যাবে; এরপর ঐ sound বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে CU এর ওপরে থাকা display এর ডানদিকের Busy lampটিও বন্ধ হয়ে যাবে; এর অর্থ হল ঐ ভোটারের ভোট সঠিকভাবে সম্পন্ন হয়েছে!
এরপর এইভাবে আবার পরের ভোটারের Ballot issue হবে.......
★ এছাড়া আর যে যে বিষয়ে 3rd polling personnel সতর্ক থাকবেন বা এরকম কোনও সমস্যা হলে আপনি তৎক্ষণাৎ প্রিসাইডিং অফিসারকে জানাবেন -
১). ভোট চলাকালীন CU এর display তে অনেকসময় Battery High, Battery Medium, Battery Low এরকম show করে;
ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর যদি battery medium বা low show করে তাহলে তা আপনি প্রিসাইডিং অফিসারকে জানাবেন!
২). এছাড়া ভোট চলাকালীন Link Error message display হলে তাও প্রিসাইডিং অফিসারকে জানাবেন; link error এর অর্থ মেশিনের cable loose হয়ে গেছে বা নড়াচড়া হয়েছে; এটা ঠিক করে নিতে হবে!
৩). Pressed Error - এরকম message CU display তে show হতে পারে; এর অর্থ ভোট কক্ষে থাকা Ballot unit এর switch গুলোর মধ্যে যেকোনো একটি Switch চেপে গেছে; এই message টি display হলেও তৎক্ষণাৎ প্রিসাইডিং অফিসারকে জানাবেন!
৪). খেয়াল রাখবেন- ভোট শুরু হওয়ার পূর্বে দেখে নেবেন CU এর ওপরে থাকা close button টি কালো কভারের মধ্যে ভালো করে ঢেকে দেওয়া আছে;
অবশ্যই খেয়াল রাখবেন - অসাবধানতাবশত ঐ close বাটনে যেন আঙুল লেগে press করা হয়ে না যায়!
★ এটাই আপনার অর্থাৎ 3rd polling personnel এর কাজ ।
#collected

