Ad-1

Theories of Intelligence and IQ Measurement: Gardner, Sternberg, and Testing Methods

0 EP
বুদ্ধির ধারণা ও তত্ত্ব (Concept and Theories of Intelligence - Part 2)

২.৬. Theory of Multiple Intelligence (বহুমুখী বুদ্ধির তত্ত্ব)

প্রবর্তক: Howard Gardner (1983). (বই: Frames of Mind)

গার্ডনার শুধুমাত্র একাডেমিক রেজাল্ট দিয়ে বুদ্ধি মাপার বিরোধিতা করেন। তাঁর মতে মানুষের একাধিক স্বাধীন বুদ্ধি রয়েছে। একটি বুদ্ধি নষ্ট হলে অন্যটি প্রভাবিত হয় না।

Intelligence মূল বৈশিষ্ট্য শিক্ষার্থীর সম্ভাব্য দক্ষতা Classroom Activity
Linguistic শব্দ ও ভাষার নিপুণ ব্যবহার। কবি, লেখক, সাংবাদিক, আইনজীবী। বিতর্ক, প্রবন্ধ লেখা, গল্প বলা।
Logical-Mathematical যুক্তি, গাণিতিক হিসাব এবং বৈজ্ঞানিক সমস্যা সমাধান। বিজ্ঞানী, গণিতজ্ঞ, প্রোগ্রামার। পাজল সলভ, বিজ্ঞান প্রজেক্ট, সুডোকু।
Spatial স্থান বা প্যাটার্ন নিখুঁতভাবে কল্পনা করা। স্থপতি, চিত্রশিল্পী, পাইলট, ডিজাইনার। অ্যাপ তৈরি, ড্রইং, থ্রি-ডি মডেলিং।
Bodily-Kinesthetic শরীরের নিখুঁত ব্যবহার এবং সমন্বয়। অ্যাথলেট, জিমন্যাস্ট, সার্জন, অভিনেতা। রোল প্লে, স্পোর্টস, হ্যান্ডস-অন অ্যাক্টিভিটি।
Musical সুর, তাল, পিচ ও ছন্দের নিখুঁত বোধ। গায়ক, সঙ্গীত রচয়িতা, বাদক। ছড়া-গান, মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বাজানো।
Interpersonal অন্যদের আবেগ, চাহিদা ও উদ্দেশ্য বোঝার ক্ষমতা। শিক্ষক, সেলসম্যান, রাজনীতিবিদ, নেতা। গ্রুপ ওয়ার্ক, পিয়ার টিচিং, দলগত প্রজেক্ট।
Intrapersonal নিজের সম্পর্কে, আবেগ ও সামর্থ্য সম্পর্কে জানার ক্ষমতা। দার্শনিক, থেরাপিস্ট, লেখক। সেলফ-রিফ্লেকশন ডায়েরি লেখা, ব্যক্তিগত লক্ষ্য নির্ধারণ।
Naturalistic প্রকৃতি, গাছপালা, ও প্রাণী চেনার ক্ষমতা। উদ্ভিদবিদ, কৃষক, পরিবেশবিদ। নেচার ওয়াক, গাছপালা পর্যবেক্ষণ, বাগান করা।
Existential জীবন-মৃত্যু এবং আধ্যাত্মিক বিষয়ে চিন্তন। দার্শনিক, ধর্মগুরু। জীবনের অর্থ নিয়ে মুক্ত আলোচনা।
Limitation: শিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্ন বুদ্ধিমত্তা অনুযায়ী শিক্ষণ পদ্ধতি (Learner-centred) নির্বাচন করতে পারেন। তবে এর মূল সমালোচনা হলো, এগুলোকে 'বুদ্ধি' না বলে 'প্রতিভা (Talents)' বলা বেশি যুক্তিযুক্ত।

২.৭. Sternberg's Triarchic Theory of Intelligence (ত্রিতন্ত্র তত্ত্ব)

প্রবর্তক: Robert Sternberg (1985). (বই: Beyond IQ)

স্টেনবার্গ বুদ্ধিকে কোনো ফ্যাক্টরের সমষ্টি না ভেবে একটি তথ্য প্রক্রিয়াকরণ (Information processing) হিসেবে দেখেন। তাঁর মতে বুদ্ধির ৩টি মূল উপ-তত্ত্ব (Sub-theories) রয়েছে:

Sub-theory Concept / মূল বৈশিষ্ট্য Classroom Example
Componential (Analytical Intelligence) বিশ্লেষণ করার ক্ষমতা। সমস্যার যৌক্তিক সমাধান বের করা। পড়াশোনায় (Academic) কাজে লাগে। জটিল গাণিতিক সমীকরণ সমাধান করা বা প্রবন্ধ বিশ্লেষণ করা।
Experiential (Creative Intelligence) পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে সৃজনশীল চিন্তার মাধ্যমে নতুন কিছু তৈরি করা। প্রজেক্টের জন্য একটি সম্পূর্ণ নতুন মডেল ডিজাইন করা।
Contextual Intelligence (Practical) বাস্তব জীবনের প্রতিদিনের সমস্যা সমাধান (এদের 'Street smart' বলা হয়)। স্কুলে কোনো ইভেন্ট চলাকালীন হঠাৎ কারেন্ট চলে গেলে জেনারেটর জোগাড় করা।

গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা:

  • Meta-component: কাজের পরিকল্পনা করা ও নিয়ন্ত্রণ করা (Executive process)।
  • Performance component: পরিকল্পনা অনুযায়ী কাজটি বাস্তবে করা।
  • Knowledge acquisition: সমস্যা সমাধানের জন্য নতুন তথ্য সংগ্রহ করা বা শেখা।
  • Novelty: সম্পূর্ণ নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা।
  • Automation: একই কাজ বারবার করার ফলে দক্ষতা তৈরি হওয়া।
  • Adaptation: নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নেওয়া।
  • Shaping: নিজের প্রয়োজন মতো পরিবেশকে পরিবর্তন করে নেওয়া।
  • Selection: একেবারে নতুন পরিবেশ বেছে নেওয়া।

২.৮. Fluid & Crystallised Theory

প্রবর্তক: Raymond Cattell এবং John Horn (1966).

  • Fluid Intelligence (তরল বুদ্ধি): এটি বুদ্ধির জৈবিক দিক। দ্রুত চিন্তা করা এবং যুক্তির গতি এর উপর নির্ভর করে। এটি বয়সের সাথে সাথে (Adult হওয়ার পর) কমতে থাকে।
  • Crystallised Intelligence (কেলাসিত বুদ্ধি): এটি শিখন ও অভিজ্ঞতার ফলে অর্জিত জ্ঞান। যেহেতু শেখার শেষ নেই, তাই এই বুদ্ধি সারা জীবন ধরে বাড়তে থাকে।

৩. বুদ্ধির পরিমাপ (Measurement of Intelligence)

বুদ্ধি পরিমাপের জন্য Intelligence Quotient (IQ) বা বুদ্ধ্যঙ্ক ব্যবহার করা হয়। ১৯০৫ সালে Alfred Binet এবং Theodore Simon প্রথম বুদ্ধির অভীক্ষা তৈরি করেন। পরে Terman IQ-এর গাণিতিক রূপ দেন।

  • Mental Age (MA) মানসিক বয়স: এটি টেস্টের মাধ্যমে মাপা হয়। একজন শিশু বুদ্ধিবৃত্তিক দিক থেকে যে বয়সের কাজ করতে পারছে, সেটিই তার মানসিক বয়স।
  • Chronological Age (CA) প্রকৃত বয়স: শিশুর জন্মের পর থেকে বর্তমান আসল বয়স।
IQ = (MA / CA) × 100

Numerical Example: বৈশালীর আসল বয়স ১২ বছর (CA=12), কিন্তু সে বুদ্ধির অভীক্ষায় ১৪ বছর বয়সের (MA=14) উপযোগী প্রশ্নের উত্তর দিতে পেরেছে। তাহলে তার IQ হবে: (14/12) × 100 = 116.66

IQ Score (আনুমানিক) শ্রেণিবিভাগ (Classification)
১৪০ এবং তার বেশিGenius (প্রতিভাবান)
১২০-১৩৯Superior / Very Superior (উন্নত)
৯০-১০৯Normal / Average (সাধারণ বা গড় বুদ্ধি)
৭০-৮৯Below Average / Borderline (গড়ের নিচে)
০-৬৯Moron / Imbecile / Idiot (বুদ্ধিহীনতার বিভিন্ন স্তর)

৪. বুদ্ধির অভীক্ষা ও তার শ্রেণিবিন্যাস (Intelligence Tests)

উদ্দেশ্য: শিক্ষার্থীদের মানসিক সামর্থ্য বোঝা, প্রতিভাবান ও পিছিয়ে পড়া শিশুদের চিহ্নিত করা, এবং সঠিক Educational ও Vocational guidance প্রদান করা।

৪.১ Classification of Tests

  • Individual vs Group Test:
    • Individual Tests: একবারে কেবল একজনের বুদ্ধি মাপা হয়। ছোট শিশুদের জন্য ভালো, তবে সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।
    • Group Tests: একসঙ্গে অনেক মানুষের বুদ্ধি মাপা হয়। সেনাবাহিনী বা বড় গবেষণার জন্য উপকারী।
  • Verbal vs Non-verbal / Performance Test:
    • Verbal Tests: ভাষা বা শব্দের ব্যবহার প্রয়োজন হয়। শুধুমাত্র শিক্ষিতদের জন্য উপযুক্ত।
    • Non-verbal Tests: ভাষার প্রয়োজন হয় না। ছবি, পাজল বা ব্লক মেলানোর মাধ্যমে মাপা হয়। ভাষা না জানা বা ছোট শিশুদের জন্য উপযুক্ত।

৪.২ প্রাসঙ্গিক Test-এর নাম ও বৈশিষ্ট্য

Test-এর নাম বৈশিষ্ট্য ও প্রকারভেদ
Binet-Simon TestIndividual Verbal Test (শিশুদের জন্য প্রথম সফল অভীক্ষা)
Stanford-Binet TestBinet-এর আমেরিকান সংস্করণ, Individual Verbal Test
Wechsler Scale (WISC/WAIS)Individual Test (Verbal এবং Performance উভয়ের মিশ্রণ)
Army Alpha TestGroup Verbal Test (প্রথম বিশ্বযুদ্ধে শিক্ষিত সৈন্যদের জন্য ব্যবহৃত)
Army Beta TestGroup Non-verbal Test (প্রথম বিশ্বযুদ্ধে অশিক্ষিত সৈন্যদের জন্য ব্যবহৃত)
Bhatia Battery TestIndividual Performance Test (ভারতীয় প্রেক্ষাপটে তৈরি)

৪.৩ Intelligence Test-এর Limitations (সীমাবদ্ধতা)

  • Language & Cultural Bias: বাচনিক অভীক্ষায় ভাষা ও সংস্কৃতির প্রভাব থাকে, ফলে অন্য সংস্কৃতির শিশু কম স্কোর করতে পারে।
  • Test Situation: পরীক্ষার সময় ভয় (Anxiety), ক্লান্তি বা অসুস্থতার কারণে টেস্টের ফল খারাপ হতে পারে।
  • Partial Measurement: IQ বা টেস্ট স্কোর দিয়ে সম্পূর্ণ ব্যক্তিত্ব, সৃজনশীলতা বা সামাজিক দক্ষতা বিচার করা যায় না।
  • Labeling Problem: টেস্টের ফলের ভিত্তিতে শিশুকে 'গাধা' বা 'মেধাবী' বলে লেবেল করলে তার মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

opsklyedu