Ad-1

শিশুর বিকাশের অভিমুখ ও স্তর | Development-এর Direction, Stages and Rate | CTET & TET Notes

0 Admin

 


বিকাশ (Development)

ভূমিকা:

শিশু জন্মের সময় সম্পূর্ণ পরিণত অবস্থায় পৃথিবীতে আসে না। জন্মের পর ধীরে ধীরে তার দেহ, মন, বুদ্ধি, ভাষা, আবেগ, সামাজিক আচরণ এবং নৈতিক চেতনার পরিবর্তন ও পরিপক্কতা ঘটে। এই ধারাবাহিক পরিবর্তন ও পরিণতির প্রক্রিয়াকেই বিকাশ (Development) বলা হয়।

সংজ্ঞা:

জীবনব্যাপী ক্রম উন্নয়নশীল সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়াই হলো বিকাশ।
Development is the continuous progressive change in the Organism.

Elizabeth Hurlock:
“Development is a progressive series of orderly and coherent changes.”

অর্থাৎ, বিকাশ হলো সুশৃঙ্খল ও ধারাবাহিক পরিবর্তনের একটি প্রগতিশীল ধারা।


বিভিন্ন ধরনের বিকাশ

১. শারীরিক বিকাশ (Physical Development)

২. মানসিক বিকাশ (Mental Development)

৩. জ্ঞানমূলক বিকাশ (Cognitive Development) :: পিয়াজের তত্ত্ব

৪. নৈতিক বিকাশ (Moral Development) :: কোহলবার্গের তত্ত্ব

৫. সামাজিক বিকাশ (Social Development) :: ভাইগটস্কির তত্ত্ব

৬. সাংস্কৃতিক বিকাশ (Cultural Development) :: ভাইগটস্কির তত্ত্ব

৭. ভাষাগত বিকাশ (Linguistic Development) :: ভাইগটস্কির তত্ত্ব

৮. মনোসামাজিক বিকাশ (Psycho-Social Development) :: এরিকসনের তত্ত্ব

৯. পর্যবেক্ষণমূলক বিকাশ (Observational Development) :: বান্দুরার তত্ত্ব

১০. মনো-যৌনগত বিকাশ (Psycho-Sexual Development) :: ফ্রয়েডের তত্ত্ব

১১. সৃজনাত্মক বিকাশ (Creative Development)

১২. ব্যক্তিত্বের বিকাশ (Personality Development)

১৩. প্রাক্ষোভিক / আবেগমূলক বিকাশ (Emotional Development)

১৪. নান্দনিক বিকাশ (Aesthetic Development)

১৫. আধ্যাত্মিক বিকাশ (Spiritual Development)


বিকাশের নীতি (Principle of Development)

১. নিরবচ্ছিন্নতার নীতি (Principle of Continuity)

বিকাশ একটি নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক প্রক্রিয়া। এটি কখনো থেমে থাকে না।

২. বিভিন্নতার / বৈচিত্র্যের নীতি (Principle of Differentiality)

কারও বিকাশ দ্রুত হয়, আবার কারও বিকাশ ধীরে হয়।

৩. ক্রমান্বয়তা বা ক্রম সংযোজনশীলতার নীতি (Principle of Sequentiality)

বিকাশের নির্দিষ্ট ধাপ রয়েছে।

যেমন:
ঘাড় সোজা → হামাগুড়ি → বসা → দাঁড়ানো → হাঁটা → দৌড়ানো।

৪. সাধারণ থেকে বিশেষ (General to Specific)

প্রথমে সম্পূর্ণ অঙ্গের এবং তারপর অঙ্গের বিশেষ কোনো অংশের বিকাশ ঘটে।

যেমন, প্রথমে শিশু সম্পূর্ণ হাত ভালোভাবে নাড়তে পারে, তারপর আস্তে আস্তে কনুই, কবজি বা হাতের আঙুল নাড়তে পারে।

৫. বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল

বিকাশ বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল।

Woodworth-এর মতে:
Development = Heredity × Environment     (D = H × E)

৬. গুণগত পরিবর্তন (Qualitative Change)

বিকাশের ফলে ব্যক্তির মধ্যে গুণগত পরিবর্তন ঘটে।

৭. এক্যের নীতি (Principle of Unity/Uniformity)

শিশুর এক ধরনের বিকাশ অন্য ধরনের বিকাশকে প্রভাবিত করে। অর্থাৎ প্রতিটি বিকাশের মধ্যে একটি আন্তঃসম্পর্ক রয়েছে।

৮. সেফালোকডাল নীতি (Cephalocaudal Principle)

বিকাশ সর্বদাই মাথা বা মস্তিষ্ক থেকে পায়ের দিকে অগ্রসর হয়।

Head → Toe

৯. প্রক্সিমোডিস্টাল নীতি (Proximodistal Principle)

এই নীতি অনুযায়ী বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে ঘটে। অর্থাৎ আগে ভিতরের অঙ্গগুলির এবং তারপর বাইরের দিকের অঙ্গগুলির বিকাশ হয়।

শিশুর বিকাশের অভিমুখ, বিকাশের স্তর ও বিকাশের গতি — সম্পূর্ণ নোট

বিকাশের অভিমুখ (Direction of Development)

১. পরম থেকে আপেক্ষিক

প্রথমে একজন শিশু বোঝে পরিবেশের সবকিছুই অপরিবর্তনীয়। তারপর আস্তে আস্তে বুঝতে পারে এগুলির পরিবর্তন হতে পারে।

২. বিকাশ হল সর্পিল (Spiral)

কেন্দ্র থেকে আস্তে আস্তে সর্পিল গতিতে বিকাশ লাভ করে।

৩. বাহ্যের নিয়ন্ত্রণ থেকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের দিকে

প্রথমে বিকাশ অনেক ক্ষেত্রে অন্যের উপর নির্ভরশীল। পরে শিশু আস্তে আস্তে নিজের উপর নির্ভরশীল হয়।

৪. Bi-Lateral থেকে Unilateral

বিকাশের প্রথম দিকে মানব শরীরে দুটি দিকই সমানভাবে ব্যবহার হয়। পরে একটি দিকের ব্যবহারের কার্যকারিতা বাড়তে থাকে। যেমন—প্রথমে শিশু দুটি হাতই সমানভাবে ব্যবহার করে, পরে কোনো একটি হাত বেশি ব্যবহার করে।

৫. পরিপক্বতার নীতি (Maturation)

স্নায়ুতন্ত্র ও দেহের পরিপক্বতা বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। Maturation না হলে শেখা সম্ভব নয়।


বিকাশের স্তর ও বিকাশের গতি 

১. শৈশব স্তর (Infancy Stage) — জন্ম থেকে পাঁচ বছর


শৈশব স্তরে দৈহিক বিকাশ

  • জন্মানোর সময় শিশুর উচ্চতা থাকে ১৭ থেকে ২১ ইঞ্চি।

  • জন্ম থেকে তিন বছর শিশুর দৈহিক বিকাশের হার অতি দ্রুত থাকে।

  • শিশু ৬ মাস বয়সে সোজা হতে শেখে।

  • দশ মাস বয়সে হামাগুড়ি দেয়।

  • বারো মাস বয়সে দাঁড়াতে শেখে।

  • ১৪ মাস থেকে ১৮ মাস বয়সে হাঁটতে পারে।

  • তিন বছর বয়সে নিজের ভারসাম্য বজায় রেখে দৌড়াতে শেখে।


শৈশব স্তরে মানসিক ও বুদ্ধির বিকাশ

এই বয়সে শিশুর মনোযোগ, আগ্রহ ও ধারণার বিকাশ ঘটে।

প্রাক্ষোভিক বিকাশ (Emotional Development)

এই সময় ধীরে ধীরে রাগ, আনন্দ ইত্যাদি অনুভূতির বিকাশ ঘটে।

সামাজিক বিকাশ (Social Development)

এই সময় শিশু অন্য শিশুদের সঙ্গে খেলতে ইচ্ছুক হয়।

ভাষার বিকাশ

  • শূন্য থেকে চার মাস বয়সে কোনো শব্দ থাকে না।

  • নয় থেকে বারো মাস বয়সে তিন থেকে চারখানা শব্দ শেখে।

  • দেড় বছর বয়সে ১০–১২টি শব্দ শেখে।

  • দুই বছর বয়সে ২৭২টি শব্দ শেখে।

  • আড়াই বছর বয়সে ৪৫০টি শব্দ শেখে।

  • তিন বছর বয়সে ১০০০ শব্দ শেখে।

  • সাড়ে তিন বছর বয়সে ১২৫০ শব্দ শেখে।

  • চার বছর বয়সে ১৬০০ শব্দ শেখে।


২. বাল্যকাল (Childhood) — পাঁচ থেকে ১২ বছর


দৈহিক বিকাশ

এই সময়ে দৈহিক বিকাশ শৈশবের তুলনায় কম। এই সময় মেয়েদের দৈহিক বিকাশ ছেলেদের তুলনায় বেশি হয়। মস্তিষ্কের পূর্ণতা প্রাপ্তি ও যৌনাঙ্গের বিকাশ হয়।


বৌদ্ধিক বিকাশ

  • স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।

  • চিন্তার বিকাশ শুরু হয়।

  • কল্পনার জগৎ থেকে বাস্তব জগতে ফিরে আসে।

  • অন্তর্গত ও বহির্জগতের পার্থক্য বোঝে।


সামাজিক বিকাশ

  • এ সময় শিশুদের মধ্যে peer group বা দল তৈরি করার মানসিকতা বৃদ্ধি পায়।

  • দলগত চেতনার বিকাশ হয় এবং আত্মকেন্দ্রিকতা হ্রাস পায়।

  • উত্তর বাল্যকালে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ শুরু হয়।


৩. বয়ঃসন্ধিকালের বিকাশ (Adolescence)


‘Adolescence’ শব্দটি এসেছে Latin শব্দ ‘Adolescere’ থেকে, যার অর্থ হলো পরিণত বয়সের দিকে পদক্ষেপ

সাধারণত ১২ থেকে ২১ বছর হল বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল।

Stanley Hall বয়ঃসন্ধিকালকে “Age of Storm and Stress” বলেছেন।


বয়ঃসন্ধিকালের বিকাশ, বিকাশের বৈশিষ্ট্য ও গুরুত্বপূর্ণ বয়সভিত্তিক তথ্য

  • এই সময় মেয়েদের বৈশিষ্ট্য বোঝাতে Flapper (ডানা) শব্দটি ব্যবহার করেছেন। যার অর্থ হলো যেসব পাখির ডানা পরিপূর্ণ বিকাশ এখনও হয়নি কিন্তু ওড়ার ব্যর্থ চেষ্টা করছে।

এই বয়সকে অনেক সময় ‘আত্ম সংকটের বয়স’ (Age of Identity Crisis) বলা হয়।


দৈহিক বিকাশ:

  • ছেলেদের কণ্ঠস্বরের পরিবর্তন হয়, স্বর স্পন্দন বাড়ে। যৌনতার ক্ষেত্রে কিশোরদের যৌনতার বৃদ্ধি হয়, কিন্তু কিশোরীদের তা পূর্ণতা প্রাপ্তি হয়।


মানসিক বিকাশ:

  • চিন্তার বিকাশ হয়।

  • যুক্তি, বিচারবুদ্ধির বিকাশ ঘটে।

  • সমস্যা সমাধানের সামর্থ্য ঘটে।


সামাজিক বিকাশ:

  • এই সময় বন্ধুর সংখ্যা সীমিত হলেও তার গভীরতা বাড়ে।

  • বয়স্কদের মতো দায়িত্ববোধ তৈরি হয়।

  • বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ খুব বৃদ্ধি পায়, অর্থাৎ লিঙ্গ সচেতনতা বৃদ্ধি পায়।


প্রাক্ষোভিক বিকাশ:

  • অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ে।

  • দুশ্চিন্তাগ্রস্ত হয়।

  • আত্মমর্যাদা বৃদ্ধি পায়।

  • প্রাক্ষোভিক মেজাজ দ্রুত পরিবর্তন হয়। Homo-Sex বা সমলিঙ্গের প্রতি আকর্ষণ বা Hetero-Sex বা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়।

  • ব্যক্তি পূজা, বীর পূজা (Hero-worship) প্রবণতা বৃদ্ধি পায়।


বিকাশ বৃক্ষ কী ?

ইউনিসেফ (UNICEF) এর পর্যবেক্ষণের অধীনে ইতালিয়ান কমিটি শিশুর বৃদ্ধি ও বিকাশের উন্নতির জন্য ১৯৯০ সালে রোমে আয়োজিত কর্মশালায় বৃদ্ধি বিকাশের জন্য যেসব অধিকার ধরে তোলেন, সেগুলিকে বৃক্ষের আকারে প্রস্তাব করা হয়। এটি মূলত বিকাশ বৃক্ষ

  • মূল: খাদ্য, জল, পুষ্টি, স্বাস্থ্য সচেতনতা, প্রতিরোধ, পরিবার, সামাজিক নিরাপত্তা।

  • কাণ্ড: বিকাশের অধিকার, অস্তিত্বের অধিকার, নিরাপত্তার অধিকার, আইনগত অধিকার ইত্যাদি।

  • শাখা-প্রশাখা: জীবন বিকাশের সম্পূরক অধিকার।


⭐ কিছু গুরুত্বপূর্ণ তথ্য


১. Toy Age

‘Toy Age’ বা খেলনার বয়স কোন স্তরকে বলা হয়?

প্রারম্ভিক বাল্যকাল (Early Childhood)


২. নির্ভরশীলতা হ্রাসের বয়স

নির্ভরশীলতা হ্রাসের বয়স কাকে বলা হয়?

বয়ঃসন্ধি বা কৈশোরকাল।


৩. Pre-Gang Age

Pre-Gang Age কোন বয়সকে বলা হয়?

৩ থেকে ৬ বছর বয়স, যখন ২/৩ জনের সঙ্গে ছোট দল তৈরি করে।


৪. Gang Age

Gang Age কোন বয়সকে বলা হয়?

৮–১১/১২ বছর বয়স
এটি প্রাথমিক বাল্যকাল, যখন বড় দল তৈরি করে।


৫. Questioning Age / Imitative Age

Questioning Age / Imitative Age কোন বয়সকে বলা হয়?

প্রাক্-বাল্যকাল (Early Childhood)।


৬. Smart Age

কোন বয়সকে Smart Age বলা হয়?

মধ্য বাল্যকাল (Middle Childhood)।


৭. Troublesome Age / Resistant Age

Troublesome Age / Resistant Age বলা হয়—

Early Childhood, Ages 2–3 এবং Adolescence, Ages 12–14-কে।


৮. Play Age

Play Age (Early Childhood, Ages 3–6):

→ এরিকসনের মতে, পার্শ্বিক বয়স থেকে কাল্পনিক খেলার দিকে এগিয়ে যাওয়ার সময়।


৯. Critical Age / Threshold Age

Critical Age / Threshold Age (Preadolescence, Ages 11–13):

→ সবচেয়ে সংবেদনশীল স্তর; বাল্যকাল থেকে যৌবন পদার্পণের মধ্যবর্তী সময়।


১০. Age of Exploration

Age of Exploration (Toddlerhood, Ages 1–3):

→ হেঁটে বা হামাগুড়ি দিয়ে নতুন জায়গা অনুসন্ধান করতে চায়।


১১. Chatterbox Age

Chatterbox Age (Early Childhood, Ages 3–5):

→ ভাষা বিকাশের গুরুত্বপূর্ণ স্তর। এই সময় শিশুরা সবচেয়ে বেশি কথা বলতে চায়।


Tags
tet

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

About Us

opsklyedu